ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অবশেষে জানা গেলো যে কারণে অফফর্ম শান্ত-লিটন!
দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার শিকার জাতীয় দলের দুই তারকা লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। ক্রমাগত খারাপ ব্যাটের জন্য দুজনেই সমালোচিত হন। কিন্তু নির্বাচকরা তাদের প্রতিভা বিবেচনা করে বারবার সুযোগ দিয়েছেন। এবং তারা দুজনেই সেই আস্থার প্রতিদান দিয়েছেন এক পর্যায়ে। শান্ত ও লিটন দুজনেই ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটে আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠেন।
অ্যালান ডোনাল্ড, বাংলাদেশের প্রাক্তন বোলিং কোচ, শান্ত আর লিটনের পরিপক্কতার যাত্রা দেখেছেন। তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছাড়ার পরও এখন পর্যন্ত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রেখেছেন এই প্রোটিয়া তারকা। চলমান বিপিএলে শান্ত ও লিটন দুজনেই ব্যর্থ হলে ডোনাল্ড তাদের জন্য আশার কথা বলেছিলেন।
স্পোর্টস আওয়ার ২৪ সঙ্গে আলাপকালে ডোনাল্ড দুজনকেই উল্লেখ করেছেন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে। জানিয়েছেন বিশ্বসেরাদের মধ্যেই থাকবেন দুই বাংলাদেশি ব্যাটার।
শান্ত-লিটনের ফর্ম নিয়ে ডোনাল্ড বলেন, ‘দুই জনের জন্য বিষয়টা বেশ হতাশাজনক। কারণ দুজনেই ক্রিকেটীয় মেধার দিক থেকে পুরো পৃথিবীতেই সেরাদের কাতারে থাকবে। লিটন এবং শান্ত, দুজনেই অসামান্য প্রতিভাবান। নিজেদের দিনে তারা অসাধারণ। তারা বিশ্বসেরা, আপনিও জানেন। আমার মনে হয়, এটা সব সময় প্রতিভা আর শেখার বিষয় না। এখানে সবার ওপরে মানসিক সক্ষমতার একটা বিষয় থেকে যায়।’
তবে দুজনের জন্য বার্তাও দিয়ে রেখেছেন তিনি, ‘আপনি যদি শুধুমাত্র মেধার ওপরেই নির্ভর করেন, তাহলে বিষয়গুলো কাজ করবে না। আপনাকে এখান থেকে বেরিয়ে আসার কঠোর পরিশ্রম করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। আমি আশা করি, তারা আরও ভাল কিছুই করবে।’ বাংলাদেশ থেকে চলে গেলেও এদেশের ক্রিকেটকে স্মরণে রাখার কথা জানিয়েছিলেন ডোনাল্ড। ঢাকাপোস্টের সঙ্গে আলাপকালে সেই টানই বোঝা গেল নতুন করে। বাংলাদেশেরই দায়িত্ব ছেড়ে দেওয়া আরেক কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বর্তমানে কাজ করছেন ডোনাল্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)