ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
যার ভুলের খেসারত দিচ্ছে বাংলাদেশ!
সাফ উইমেনস অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ বাংলাদেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মেয়েরা তিন বছর আগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের মাটিতে ধরে রেখেছে। তিন বছর পর টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে আবার মুখোমুখি হয়েছিল দুই দল। হাই ভোল্টেজ ম্যাচটি ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে খেলা হবে।
টাইব্রেকারে দুই দল ১১টি করে শট ছুড়েছে, যার সবগুলোই পরস্পরের জালে পড়ে। টাইব্রেকারেও শেষ হয় ড্র। এরপর টসের সিদ্ধান্ত ঘোষণা করা হয় ভারত জয়ী হয়েছে । বিতর্কিত 'টসে' হেরেছে বাংলাদেশ, আর জিতেছে ভারত। ভারতও শিরোপা উদযাপন করছে। কিন্তু সেই ‘টসে’ আপত্তি জানিয়েছে বাংলাদেশ। ম্যাচের ফল স্থগিত হয়েছে।
কিছুক্ষণ প্রতিবাদ করার পর ম্যাচ রেফারি দলগুলোকে ফেরত ডাকলে ভারত সেখানে প্রতিবাদ করে। তারা টস জিতেছে, তারা আর কিছু মেনে নেবে না- এই বলে মাঠ ছেড়ে দিন বাংলাদেশ মাঠে অপেক্ষা করছে আর আম্পায়াররাও করছে।
ফুটবলের সাধারণ নিয়মে সাডেন ডেথ চলমান থাকে। ১১-১১ সমতা হওয়ার পর রেফারিকে ডাকে ম্যাচ কমিশনার। সে সাডেন ডেথ না চালিয়ে টস করে। যেটা নিয়ে মূল দ্বন্দ্ব। ফুটবলে সাধারণত টাইব্রেকার সাডেন ডেথ মীমাংসা না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিন্তু এ ম্যাচের শ্রীলঙ্কান কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন।
বাফুফের মিডিয়া বিভাগ জানিয়েছে, ম্যাচের রেফারি টস করে ভুল করেছিলেন। সেই ভুলটা শুধরে তিনি টাইব্রেকারের সাডেন ডেথ নতুন করে শুরু করতে চেয়েছেন। ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে গেছে। এখন ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে ভারত মাঠে না ফিরলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল এখনো মাঠেই ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)