ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি সিরিজের আগেই অনিশ্চিত উইলিয়ামসন!
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে চলতি মাসের শেষের দিকে। তবে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক কেন উইলিয়ামসনের না থাকার সম্ভাবনা প্রবল। এমনটাই জানিয়েছেন কোচ গ্যারি স্টেড।
মূলত উইলিয়ামসনের স্ত্রী বর্তমানে গর্ভবতী। তৃতীয় সন্তানের বাবা হবেন তিনি। তাই সিরিজ চলাকালীন স্ত্রীর পাশে থাকবেন ডানহাতি এই ব্যাটসম্যান। "উইলিয়ামসনের স্ত্রী গর্ভবতী, তাই আমি মনে করি টি-টোয়েন্টি সিরিজের সময় তার পাশে থাকার সম্ভাবনা কম," স্টেড বলেছেন। '
উইলিয়ামসন না থাকলেও এই সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট। অনেক আগেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাঁহাতি এই খেলোয়াড়। তাই তাকে নিয়মিত নিউজিল্যান্ডের জার্সিতে দেখা যায় না।
স্টিড বলেন, 'আমরা যদি তাকে দলে নিতে চাই, তাহলে সে অ্যাভেইলেবল আছে। সে ও আমি এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে এর একটা সুরহা করতে পারব। উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই সিরিজে ড্যারিল মিচেলকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলবেন না এই অলরাউন্ডার।
স্টিড বলেন, 'আগেও আমরা সুযোগ পেয়ে তাকে বিশ্রাম দিয়েছিলাম। কিন্তু এবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার আরেকটু লম্বা সময়ের বিরতি প্রয়োজন। এটা কঠিন, কারণ সামনের সময়টায় খুব বেশি বিরতি নেই খেলার। আমাদের তাই মনে হয়েছে, সপ্তাহ তিনেকের বিরতি দিয়ে দেখা যাক, এটা থেকে তার মুক্তি মেলে কি না। '
স্টিড আরো যোগ করেন, 'যদিও কোনো নিশ্চয়তা নেই যে এই বিরতিতেই কাজ হয়ে যাবে (চোট ঠিক হয়ে যাবে)। তবে আমরা খুবই আশাবাদী যে, আরো লম্বা সময় আমাদের সঙ্গে তার থাকার সম্ভাবনা বেড়ে যাবে এই বিশ্রামে। '
এদিকে আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)