ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ, পাকিস্তান ক্রিকেট হচ্ছে অনেক বড় পরিবর্তন!
পাকিস্তানি ক্রিকেটে প্রায়ই পরিবর্তন দেখা যায়। দেশের চেয়ারম্যান, কোচ ও অধিনায়কের বারবার পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই বোর্ডের নতুন চেয়ারম্যান পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর পাকিস্তানি ক্রিকেটে আবারও পরিবর্তনের গুঞ্জন ওঠে। তিন মাস আগে পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম।
নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর তিনি আবার অধিনায়কত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তানের একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মূলত পিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কারণে আবারও অধিনায়ক হওয়ার সুযোগ পেতে পারেন বাবর। পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে নেতৃত্বে ফেরানোর কথা ভাবছেন। ব্যাটার হিসেবে এই পাক ক্রিকেটার অন্যতম সেরা হলেও অধিনায়ক হিসেবে রেকর্ড তেমন ভালো নয় বাবরের।
২০১৯ সালে সর্বপ্রথম ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক হন তিনি। পরের বছর লাল বলের অধিনায়কও করা হয় তাকে। তবে অধিনায়ক হিসেবে বাবরের নেই বড় কোনো অর্জন। ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলা এবং গত বছর ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠাই পাকিস্তানের সর্বোচ্চ অর্জন। যদিও শীর্ষ দল হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যায় পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)