ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বাবর-নবীদের বিদায় এই তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী হচ্ছে রংপুর!

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১০:৩৯:৩০

বাবর-নবীদের বিদায় এই তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী হচ্ছে রংপুর!

আসলে মুমিনুল মানেই টেস্ট ক্রিকেট। অবশ্য এর একটা কারণও আছে। বাংলাদেশ দলে বরাবরই ধারাবাহিক ক্রিকেটার এই টপ অর্ডার ব্যাটসম্যান। দীর্ঘদিন টেস্ট অধিনায়কও ছিলেন তিনি। নামের পাশে যোগ হয়েছে টেস্ট ক্রিকেট শিরোপা।

টেস্ট ক্রিকেটার হওয়ায় চলতি বিপিএলের শুরুতে হয়তো মুমিনুলকে দলে নেয়নি কোন টিম। প্লেয়ার ড্রাফটে মুমিনুলকে দলে নেয়নি কোনো দলই। তবে মৌসুমের মাঝপথে শেষ পর্যন্ত দল পেয়েছেন মুমিনুল।

গতকাল বুধবার রাতে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে মুমিনুলকে দলে নেওয়ার খবর। আসরের বাকি ম্যাচগুলো থেকে তাকে পাওয়া রাইডার্সের শিবিরে।

টেস্ট ব্যাটসম্যানের তকমা পেয়ে গেলেও মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও বেশ ভালোই বলা চলে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে ২ হাজার ১৩৪ রান করেছেন। গড় প্রায় ২৪ এর কাছাকাছি। স্ট্রাইকরেট ১১৩.২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ ইনিংস ব্যাট করেছেন ১২০ স্ট্রাইকরেটে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ