ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অবশেষে টেস্ট খেলতে না চাওয়া নিয়ে মুখ খুললেন তাসকিন!
কয়েকদিন আগেই জানা গেল তাসকিন আহমেদ আর টেস্ট ক্রিকেট খেলতে চান না। পরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস। চন্ডিকা হাথুরুসিংহে দেশে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
পুরোনো কাঁধের ইনজুরির কথা ভেবে তাসকিন নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন বলে শুরু থেকেই জানা গিয়েছিল। অবশেষে গণমাধ্যমের সামনে একি বললেন তিনি। টেস্ট ক্রিকেট সম্পর্কে বলতে গিয়ে তাসকিন বলেছেন: "বিশ্বকাপের সময় আমার শেষ এমআরআই করার সময় আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল। এমনকি এখনও আমি পুনর্বাসন কেন্দ্র এবং ব্যবস্থাপনার সাথে খেলছি। আআল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।
তাসকিন আরো বলেন, ‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’
তবে এই কথার মাঝেই হালকা আভাস দিলেন ভবিষ্যতে আবার ফিরে আসার। বললেন, ‘হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো।’
বিপিএলের পর পরই তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেললেও দুই টেস্টের সিরিজে যে তাকে দেখা যাবে না তা এখন অনেকটা নিশ্চিত। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা অবশ্য বাকি আছে। তারা জানিয়েছে বিপিএলের পরই টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)