ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএলে কেমন খেললেন বাবর-রিজওয়ান বিদায়ের আগে জানালেন!
চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন বাবর আজম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। তারা দুজনই তাদের দলের সেরা তারকাদের মধ্যে একজন। তাই এই দুই পাকিস্তানির কাছ থেকে দলগুলোর প্রত্যাশা অনেক।
এই প্রত্যাশার কতটুকু তারা অর্জন করতে পেরেছে? জাতীয় দলের খেলা থাকায় বাবর-রিজওয়ান বিপিএলে যোগ দেন আসরে নিজেদের এক ম্যাচ পর। বিপিএলে যোগ দিয়েই নিজের প্রথম ম্যাচে রংপুরকে জিতিয়েছিলেন বাবর। বাবরের বিপিএল যাত্রা শেষ হয়েছে গতকালই। তবে আসর ছাড়ার সময় সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি। বিপিএলে ৬ ম্যাচ খেলে বাবর করেছেন ২৫১ রান।
স্ট্রাইকরেট অবশ্য খুব বেশি আহামরি না পাকিস্তানি এই তারকার। টুর্নামেন্টে ১১৪.৬১ স্ট্রাইকরেটে খেলেছেন বাবর। অন্যদিকে টুর্নামেন্টে নিজের ছায়া হয়েই থেকেছেন রিজওয়ান। কুমিল্লার হয়ে চলতি বিপিএলে আজই শেষ মাচ খেলেছেন তিনি। টুর্নামেন্টে সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে করেছেন মোটে ৮৫ রান।
স্ট্রাইকরেটও যাচ্ছে তাই অবস্থা মোটে ৮২.৫২। যে কারণে বলাই যায় রিজওয়ানের এমন পারফরম্যান্সে ভুগেছে তার দল কুমিল্লা। মূলত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএলের এবারের আসর। আর এ কারণে বোর্ডের চুক্তিতে যে সব ক্রিকেটার রয়েছেন তাদের অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আজই বিপিএল ছাড়ার শেষ সময় পাকিস্তানি ক্রিকেটারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)