ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এক ম্যাচ ভালো খেলেই যেকারণে মাগুরায় সাকিব!
মঙ্গলবার বিকেলে প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। দুর্দান্ত ঢাকা দলের বিপক্ষে এই ম্যাচকে কামব্যাক ম্যাচ বললে অত্যুক্তি হবে না। অনেকদিন পর ব্যাট হাতে দেখা গেল সাকিবকে তার চেনা রূপে। অলরাউন্ড পারফরম্যান্সও তাকে ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে। তবে বিপিএলে আজ এবং আগামীকাল বিপিএলে সাকিবের দল রংপুর রাইডার্সের খেলা নেই। সদাব্যস্ত সাকিব এই ফাঁকা সময়েও বসে নেই।
টাইগার অধিনায়ক ছুটে গিয়েছেন নিজ জন্মভূমি মাগুরায়। আর মাগুরায় পৌঁছেই সাকিব গিয়েছেন তার ছোট বেলার স্কুল মাগুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। সেখানে নতুন সংসদ সদস্য সাকিবকে বরণ করে নিতে প্রস্তুত স্কুলের সব শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে ক্রিকেট আর বিজ্ঞাপনী সংস্থার বাইরে নতুন করে বেড়েছে সাকিব আল হাসানের ব্যস্ততার মাত্রা। জানুয়ারি মাসেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপরেই তার কাঁধে চেপেছে আরও নতুন দায়িত্ব।
নতুন মন্ত্রীসভা গঠনের পর সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে জায়গা পেয়েছেন সাকিব নিজেও। সংসদীয় কমিটিতে আছেন মাশরাফি বিন মর্তুজা ও সালাম মুর্শেদীর মতো ক্রীড়া ব্যক্তিত্ব। এই দুই ক্রীড়াবিদের সঙ্গে নতুন মুখ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)