ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম!

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১১:৪৪:২৭

বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম!

বিপিএলের দশম আসর চলছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের আগের আসরগুলোতে যা হয়নি তা এবার ঘটল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৪৬ রানের জবাবে ফরচুন বরিশালের ওভারে প্রয়োজন ২৯ রান। আল-আমিনের প্রথম দুই বলে রান করতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। তৃতীয় বলটি সরাসরি খেলোয়াড়ের মাথায় সাইফুদ্দিন ছুড়ে দেন যা সরাসরি স্পাইডার ক্যামেরায় চলে যায়। নিয়ম অনুযায়ী বলটিকে ‘ডেড বল’ হিসেবে গণ্য করা হয়। বিপিএলের ইতিহাসে এই প্রথম স্পাইডার ক্যামেরায় বল লেগেছে।

সাইফউদ্দিনের এমন দুর্ভাগ্যের দিন তার দল বরিশালও হেরেছে সহজ ম্যাচে। এই পরাজয়ের ফলে প্লে অফের সমীকরণ আরও কঠিন হলো তামিমের দলের জন্য। সাত ম্যাচে তিন জয় আর চার হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা।

দলের পরাজয়ের দিন ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাইফউদ্দিন। দীর্ঘদিন পর মাঠে ফিরে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে শেষদিকে নেমে দুই ছক্কা ও দুই চারে করেছেন ১৮ বলে ৩০ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ