ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম প্রকাশ!
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দীর্ঘদিন ধরে স্থায়ী সভাপতি ছাড়াই কাজ করছে। অবশেষে তা অবসান হলো।
পিসিবি বোর্ড অফ গভর্নরস আজ নতুন চেয়ারম্যান হিসাবে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভিকে বেছে নিয়েছেন। তিনি আগামী তিন বছরের জন্য পিসিবির ৩৭ তম সভাপতি হবেন।
বোর্ডের চেয়ারম্যান নির্বাচনের জন্য আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ভারপ্রাপ্ত পিসিবি চেয়ারম্যান শাহ খাওয়ারের সভাপতিত্বে গভর্নিং বডির একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহসিন রাজাকে পিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজাকে স্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু ইমরান খানকে সরিয়ে দিলে অন্তর্বর্তী পাকিস্তান সরকার রমিজকে বরখাস্ত করে।
২০২২ সালের ডিসেম্বরে রমিজের বিদায়ের পর থেকেই পিসিবিতে কোনো স্থায়ী চেয়ারম্যান ছিলেন না। এরপর নাজাম শেঠি এবং জাকা আশরাফ ভিন্ন ভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে ছিলেন। গত ১৯ জানুয়ারি দায়িত্ব ছাড়েন আশরাফ।
৪৫ বছর বয়সী মহসিন নকভী পাকিস্তানে 'মিডিয়া মুঘল' হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদমাধ্যম সিএনএন থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। আমেরিকার নিউজ নেটওয়ার্কে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন মহসিন বর্তমানে পাকিস্তানে 'টোয়েন্টিফোর নিউজ' নামের একটি চ্যানেলের মালিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)