ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের ১০ পরিবর্তন, ফাইনালে সঙ্গী যারা!
সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হয় ভারত-নেপাল ম্যাচের পর।
আজ কমলাপুর স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। চার দলের টুর্নামেন্টে প্রত্যেক তিন ম্যাচ করে খেলবে। ভারত ও নেপাল ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচ শেষে ভারত ৬ পয়েন্ট অর্জন করেছে। নেপাল বাংলাদেশের পর ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আগেই বিদায় নিশ্চিত হয়েছে দুই ম্যাচ হারা ভূটানের। আজ সন্ধ্যায় বাংলাদেশ-ভূটান ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ গত ম্যাচের একাদশের থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে। গোলরক্ষক স্বপ্না রানী মন্ডল এই ম্যাচে অধিনায়কত্ব করবেন আফিদা খন্দকারের পরিবর্তে।
গোলরক্ষক ছাড়া আগের ম্যাচের প্রথম একাদশের বাকি দশ জনকেই পরিবর্তন করেছে বাংলাদেশ দল। ৮ ফেব্রুয়ারি কমলাপুর স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলোর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হলেও ফাইনাল হবে এক ঘন্টা আগে ছয়টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)