ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তিন ম্যাচ বাকি অথচ হঠাৎ ভারত ছাড়ল ইংল্যান্ড দল!
হায়দ্রাবাদে ২৮ রানের রোমাঞ্চকর জয় দিয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে হায়দরাবাদের প্রতিশোধ নিল ভারত। রোহিত শর্মার দল চার দিন পর বিশাখাপত্তনমে ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ১-১ এ সমতা করেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টের পরপরই ভারত ছেড়েছে ইংল্যান্ড দল!
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের আগে প্রায় ১০ দিনের বিরতি পাচ্ছে দুই দল। এই ফাঁকে ইংল্যান্ড ক্রিকেট দল আবুধাবিতে যাচ্ছে বলে সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। অবশ্য বিরতি শেষে তৃতীয় তথা রাজকোট টেস্টের আগেই ফিরবেন বেন স্টোকসরা। বহুল আকাঙ্ক্ষিত সিরিজ খেলতে ভারতে পা রাখার আগে আবুধাবিতেই যাবতীয় অনুশীলন সেরেছিল ইংলিশরা।
জানা গেছে, তৃতীয় টেস্টের আগে লম্বা বিরতি থাকায় আবার আবুধাবিতে গিয়ে প্রস্তুতি সারবে তারা। পাশাপাশি বাকি তিন ম্যাচের জন্য নিজেদের চাঙ্গা করে তোলার কাজও চলবে। ভারতের পিচ এবং আবুধাবির পিচের মধ্যে সে রকম তফাত নেই। ফলে উপমহাদেশীয় পিচের জন্য ভালোভাবেই প্রস্তুত হতে পারবেন বেন স্টোকসরা। অবশ্য সিরিজ চলাকালে কেন ভারত ছেড়ে তাদের বিদেশ যেতে হয়েছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, ভারতে থাকলে সর্বক্ষণ নজরে রাখা হতো তাদের। আবুধাবিতে লোকচক্ষুর আড়ালে প্রস্তুতি সারা যাবে বলেই তারা চলে গেছেন।
অবশ্য এমনও শোনা যাচ্ছে, দুই টেস্টের মাঝের এই সময়টা ক্রিকেট থেকে একেবারে দূরেই থাকবে ইংল্যান্ড দল। গলফ খেলে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে কয়েকজন ক্রিকেটারের। এ ছাড়া আবুধাবিতে একেবারে ছুটি কাটানোর মেজাজেই থাকবেন। ক্রিকেটাররা যেন কোনোমতেই সিরিজের চাপে কুঁকড়ে না যান, সেটা নিশ্চিত করতেই এমন উদ্যোগ।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। উল্লেখ্য, দ্বিতীয় টেস্ট জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে ভারত। অন্যদিকে, খুব একটা স্বস্তিতে নেই ইংল্যান্ড। মাত্র ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে স্টোকসরা। ফাইনালের টিকিট পেতে এই সিরিজে জয়টা গুরুত্বপূর্ণ তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)