ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দীর্ঘ ৯ মাস পর মাঠে ফিরছেন টাইগার তারকা ক্রিকেটার!
বাংলাদেশি খেলোয়াড় মোহাম্মদ সাইফুদ্দিন। আগামীকাল মিরপুর শের-বাংলা স্টেডিয়ামে চিটাগং চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান মৌসুমে কামব্যাক করতে পারেন এই তরুণ ক্রিকেটার। ফরচুন বরিশালের হয়ে প্রথমদিনের অনুশীলনে বেশ পরিশ্রম করতে দেখা গেছে সাইফউদ্দিনকে।
গণমাধ্যমের তিনি বলেন, "ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে আমি ব্যাটার ছিলাম। এর ফলে একজন জেনুইন পেস বোলার হিসেবে যেভাবে গড়ে উঠার দরকার ছিল, সেভাবে হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর বোলিং শুরু করি। আমি মনে করি, ওয়ার্কলোড বেশি হওয়ায় তা শরীর নিতে পারেনি। আমি যদি শুরু থেকেই পেস বোলার হিসেবে গড়ে উঠতাম তাহলে হয়ত এমন সমস্যায় পড়তে হতো না।" দীর্ঘদিন পর মাঠে ফেরা সাইফউদ্দিনের লক্ষ্য শূন্য থেকে সবকিছু শুরু করার।
তিনি বলেন, "প্রথমত, দারুণ অনুভূতি (মাঠে ফিরতে পেরে)। অনেকদিন পর কোনো দলের অধীনে অনুশীলন করলাম। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামীকালের ম্যাচে খেলতে পারি। সবমিলিয়ে কিছুটা এক্সাইটেড আবার নার্ভাসও লাগছে। প্রায় নয় মাস মাঠের বাইরে ছিলাম। শূন্য থেকে সবকিছু শুরু করতে চাই।" সাইফউদ্দিন নিজের প্রতি বেশ উদাসীন তা সবারই জানা।
দেরিতে হলেও নিজের ভুল বুঝতে পেরেছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, "আগে নিজেকে খুব বেশি সময় দিতাম না। এখন সময় দিচ্ছি, সেটা হোক জিমে বা অনুশীলনে। নিজের ও ক্রিকেটের প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ, যতদিন ক্রিকেট খেলব, ফিট থেকে খেলতে চাই। ইনজুরির কারণে অনেক গোল্ডেন মুহূর্ত হারিয়েছি। তাই চেষ্টা করব, যতদিন খেলি যেন ফিট থাকতে পারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)