ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভারতের জয়ে পয়েন্ট টেবিলে ধাক্কা খেল বাংলাদেশ
হায়দ্রাবাদে ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্ট হেরে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত তিন ধাপ নেমে পাঁচে নেমেছে। আজ বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের জয়ের মাধ্যমে রোহিত শর্মা তার জায়গা ফিরে পেয়েছেন।
এদিকে চার থেকে পাঁচে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ। বিশাখাপত্তম টেস্টের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ৬টি টেস্ট খেলে তিনটি জিতেছে তারা। দু’টি হেরেছেন রোহিতরা। ড্র হয়েছে একটি টেস্ট। ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২.৭৭। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টেস্টে হারলেও এখনও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
১০টি টেস্টের মধ্যে ৬টি জিতেছেন তারা। তিনটি ম্যাচ হেরেছেন। আর একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০। তিন, চার ও পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ—তিন দলেরই সমান ৫০ শতাংশ করে পয়েন্ট। ছয় নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ব্রিসবেনে ঐতিহাসিক জয়ের পর তালিকায় সাত নম্বরে উঠে এসেছে তারা। তাদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। আট নম্বরে রয়েছে ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হারলেও অবস্থান বদলায়নি তাদের। তবে পয়েন্টের শতাংশ কমেছে। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ এখন ২৫.০০। মূলত পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে পয়েন্ট শতাংশের দিকেই আস্থা রাখছে আইসিসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)