ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের ২৪ বছর আগের রেকর্ড ভাঙলেন আফ্রিকার অধিনায়ক
চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো সংস্করণেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না নিল ব্র্যান্ডের। প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্ব তার কাঁধে! অভিষেক ইতিমধ্যেই টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন, আর এবার বল হাতেও ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ শীর্ষস্থানীয় ক্রিকেটাররা তাদের দেশের ফ্র্যাঞ্চাইজি এসএ টি-টুয়েন্টি লীগ নিয়ে ব্যস্ত থাকায়, দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থরের দলের সাথে নিউজিল্যান্ড সফর করে। প্রথম শ্রেণীর ক্রিকেটের পারফরম্যান্স দিয়েই দলের নেতৃত্ব পান নিল ব্র্যান্ড। আর খেলতে নেমেই ভাঙলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের বিরল এক রেকর্ড।
টেস্ট ক্রিকেটের প্রায় ১৪৭ বছরের ইতিহাসে, দুর্জয়ই একমাত্র যিনি অধিনায়ক হিসাবে তার প্রথম টেস্টে ৬ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছিলেন। ২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন দুর্জয়। এই রেকর্ড আজ পর্যন্ত অক্ষত আছে।
২৪ বছর পর টাইগার অফ স্পিনিং অলরাউন্ডারের সেই রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড। তিনি মূলত ওপেনার। তবে হাতও ঘোরাতে পারেন প্রয়োজনের সময়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ৫ উইকেটের স্বাদ না পাওয়া ব্রান্ড টেস্ট অভিষেকেই শিকার করলেন ৬ উইকেট!
মাউন্ট মঙ্গানুই টেস্টে রাচিন রবীন্দ্রর ডাবল ও কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৫১১ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। সফরকারী বোলারদের বাজে দিনে দ্যুতি ছড়ালেন নিল ব্র্যান্ড। ২৬ ওভার বল করে ১১৯ রান খরচ করলেও তুলে নিয়েছেন ৬ উইকেট। ২৪০ রান করা রাচিন রবীন্দ্র ছাড়াও সাজঘরে পাঠিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসদের মতো ব্যাটারদের।
অবশ্য রেকর্ড রাঙানো বোলিং করলেও ব্যাটিংটা রাঙাতে পারলেন না ব্র্যান্ড। ইনিংস শুরু করতে নেমে আউট হয়ে গেছেন ৩ রানে। প্রথম ইনিংসে কিউইদের ৫১১ রান পাহাড়ের জবাবে স্কোরবোর্ডে ৮০ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)