ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাবর আজমের বিদায়ে যাকে দলে ভেড়াল রংপুর!
চলমান বিপিএল শুরুর আগেই বাবর আজমের নাম ঘোষণা করেছে রংপুর রাইডার্স। রংপুরের আস্থার জবাবও দিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। বাবর এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০৪ রান করেছেন, যা সিজনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রন। ৫ ম্যাচে গড় ৫১ রান । কিন্তু এর মধ্যেই বিপিএল ছাড়ার পালা তার। মূলত বিপিএলে খেলার সময় সীমা শেষ হয়ে যাওয়ায় বাবরকে ফিরে আসতে হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের জারি করা অনাপত্তি সনদের মেয়াদ শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি।
সে কারণে ঢাকার বিপক্ষে ম্যাচ খেলে আগামীকাল (মঙ্গলবার) পাকিস্তানে ফিরবেন বাবর। এমন একজন ইন-ফর্ম ব্যাটসম্যানকে হারানো রংপুর ফ্র্যাঞ্চাইজির জন্য দুঃসংবাদ। শুধু বাবরই চলে যাবেন না, দুই আফগান তারকা আজমাতুল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবীও চলে যাবেন, দলের হতাশা বাড়িয়েছে। তবে নতুন করে আরও তিন ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে রংপুর। দক্ষিণ আফ্রিকার তিন তারকা ক্রিকেটার রসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও ইমরান তাহিরকে আনছে তারা। এছাড়া ২০ ফেব্রুয়ারির দিকে নিকোলাস পুরানেরও রংপুরের ডেরায় যোগ দেওয়ার কথা রয়েছে।
শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের একমাত্র টেস্ট খেলছে আফগানিস্তান। এরপর তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ফলে আন্তর্জাতিক ম্যাচের ডাক পড়েছে ওমরজাই ও নবির। তাই আপাতত তাদেরও আর বিপিএলে দেখা যাবে না। ওমরজাই রংপুরের হয়ে দারুণ পারফর্ম করছিলেন। ৬ ম্যাচে ১৪৭ রানের পাশাপাশি ৫ উইকেটও শিকার করেছেন এই আফগান অলরাউন্ডার।
উল্লেখ্য, বিপিএলের সিলেট পর্ব শেষে দুদিনের বিরতি চলছে। আগামীকাল থেকে ঢাকার মিরপুর গড়াবে বিপিএলের ম্যাচ। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নুরুল হাসানের নেতৃত্বাধীন রংপুর। সিলেট পর্বের খেলা শেষে তিন থেকে এক লাফে তারা এক–নম্বরে ওঠে গেছে। ফলে শীর্ষ দুইয়ে থাকা দু’দল যথাক্রমে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবনমন হয়েছে এক ধাপ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)