ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আইসিসির সমীকরণে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান!
পাকিস্তানের কাছে হেরে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শনিবার (০৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের কাছে ৫ রানে পরাজিত হয়। বাংলাদেশ চলে যাওয়ায়, তারা চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে।
ক্রিকেটে ভারত-পাকিস্তানের লড়াই মানে আরও উত্তেজনা ও উন্মাদনা। এক সময় মনে হচ্ছিল, এই বছর যুব বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি নাও হতে পারে। তবে এই দুই দলকে দেখা যাবে ফাইনালে, যদি বর্তমান সময়ে সহজ সমীকরণ হয়।
ভারত ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। সেমিফাইনালে ভারত ও পাকিস্তান জিতলে ফাইনালে খেলবে তারা।
এর আগে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে অল্প রানে হারে বাংলাদেশ। ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশ। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় যুবারা। উবেইদ শাহর বলে খোঁচা মেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন আশিকুর রহমান শিবলী। আরেক ওপেনার জিশান আলম ফেরেন ১৯ রানে।
৩০ বলে ২০ রান করা রিজওয়ানকে ফেরান আলী রাজা। এরপরই বাংলাদেশকে চাপে ফেলে দেয় পাকিস্তান। এক পর্যায়ে ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে যুবা টাইগাররা। যদিও সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে আশার আলো দেখান শিহাব জেমস ও অধিনায়ক রাব্বি।
জেমস-রাব্বির ব্যাটে যখন বাংলাদেশ স্বস্তিতে ছিলো ঠিক তখনই পাকিস্তানকে ম্যাচে ফেরান উবেইদ। তার পঞ্চম শিকারে পরিণত হয়ে জেমস আউট হন ২৬ রানে। পরের ওভারেই রাজার বলে ১৩ রান করা রাব্বি ফিরলে আরও ফিকে হয়ে যায় আশা। শেষ উইকেট জুটিতে দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেন বর্ষণ ও মারুফ। কিন্তু সেই তীরে এসে ফের তরী ডুবল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)