ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অবশেষে অবসর নিয়ে মুখ খুললেন সাকিব!
দুদিন আগে কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, “সাকিব আগের মতো ফিট না হলে ক্রিকেট ছেড়ে দেবেন। কিন্তু এখনই অবসর নিয়ে ভাবছে না সাকিব।
গত ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছিলেন এই টাইগার অলরাউন্ডার। কিছু দেশে, ডাক্তারের কাছে যাওয়ার পরেও কিছু হচ্ছে না। চোখের সমস্যা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলে। চলতি বিপিএলে মোটেও রান পাচ্ছেন না। সিলেটের বিপক্ষে গতকাল শেষ ম্যাচে ডাক খেয়েছেন তিনি!
শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের প্রতিনিধি ছিলেন সাকিব। স্বভাবতই অলরাউন্ড তারকাকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, এই মুহূর্তে অবসর নেওয়ার কোনো ভাবনা নেই।
সাকিব বলেন, সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যা ফেস করছি, উতরে যেতে পারি। আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করেন। পরেরটা পরে ভাবব।
নিজের ফর্মে ফিরতে চেষ্টারও কোনো কমতি রাখছেন না সাকিব। দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। রংপুর রাইডার্সের এই আইকন ক্রিকেটার অনুশীলনেও ঘাম ঝরাচ্ছেন। বিপিএলে নিজেকে আরও বাজিয়ে দেখতে চান তিনি। বলেন, এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনো আছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সঙ্গে কথা হবে, এরপর সিদ্ধান্ত আসবে।
সাকিবের চোখের সমস্যার পেছনে দায় দেওয়া হয়েছে মানসিক চাপকে। আবার ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা চাপ বাড়িয়ে তুলে কি না, এমন প্রশ্নও উঠছে। সাকিব সুর মিলিয়ে বললেন, হ্যাঁ এটা তো ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কিনা। মাঝে মাঝে আমারও চিন্তা হয়।
এটা করে কি বেশি হচ্ছে? নাকি এটা করা ঠিক হবে? এখন এটা কীভাবে ফাইন্ড আউট করব? আপনি বলুন কীভাবে করা উচিত। আমিও এটা নিয়ে কনফিউজড। এখন চেষ্টা করে যদি ঘরে বসে থাকেন পরে আসেন, চেষ্টাই করলাম না।
ব্যাট হাতে কবে সাকিব ঠিকঠাক মাঠে ফিরবেন, তা এখনও অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এটা (ফেরার বিষয়ে) তো বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)