ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবার চার মেরে বিতর্কিত আউট হলেন ম্যাথিউস
গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিরল এক আউটের সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত হতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করেন লঙ্কান এই অলরাউন্ডার। পরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার।
সেই আউট নিয়ে এখনো আলোচনা থেমে নেই। টাইমড আউটের শিকার ম্যাথিউস এবার আউট হলেন চার মেরে! কলম্বোয় একমাত্র টেস্টে সফরকারীদের বিপক্ষে দারুণ ব্যাট করছিলেন ম্যাথিউস। ছিলেন ব্যক্তিগত দেড়শো রানের দ্বারপ্রান্তে। এমন সময়ই দুঃখজনক ঘটনাটা ঘটল। বল করছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার কায়েস আহমেদ। লেগ স্টাম্পের বাইরে বল পেয়ে সুইপ করেন ম্যাথিউস। বল চলে যায় মাঠের বাইরে। তবু আউট হলেন অভিজ্ঞ অলরাউন্ডার! লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ শট ঠিক মতো মারলেও ম্যাথিউসের ব্যাট গিয়ে লাগে উইকেটে। তাতে উইকেটের ওপরের বেল দু’টি পড়ে যায়। স্বভাবতই হিট উইকেট হয়ে আউট হন তিনি। হাতছাড়া হয় ৪ রানও।
শেষ হয় ম্যাথিউসের ২৫৯ বলে ১৪১ রানের ইনিংস। এমন আউটের পর হাঁটু গেড়ে ক্রিজেই বেশ খানিকটা সময় বসে থাকেন হতাশ ম্যাথিউস। তার আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ম্যাথিউস হিট আউট হলেও ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ভালো অবস্থানে আছে লঙ্কানরা। প্রথম ইনিংসে সফরকারীরা করেছিল ১৯৮ রান। জবাবে দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৪৩৯ রান। এদিকে, ২৪১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছে আফগানিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)