ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টানা ৬ মাচ হেরেও যে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে সিলেট!
এবারের বিপিএল ভালো যাচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। ৭ ম্যাচ খেলে তারা আসরে মাত্র একটি ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সত্ত্বেও দলের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেল মনে করেন প্লে-অফ এখনও খেলা যেতে পারে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সিলেট পর্বের সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে সিলেট।
তবে ম্যাচ শেষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেছে সামিত প্যাটেলের কণ্ঠে। তিনি জানান, বাকি ম্যাচগুলোতে ভালো খেলে প্লে-অফ খেলার চেষ্টা করবে সিলেট স্ট্রাইকার্স। সামিত বলেন, ‘আসলে এটি দুই দিকেই যেতে পারে। গত ম্যাচেই আমরা দুর্দান্ত এক জয় পেয়েছি। তবে রংপুরের বিপক্ষে আমরা ভালো খেলিনি। আমরা কিছু জায়গায় ভুল করেছি, তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।
আমরা চেষ্টা করবো প্লে-অফে কোয়ালিফাই করতে। চাপ প্রয়োগ করে মোমেন্টাম পেতে চাইব আমরা। এরপর দেখা যাক কী হয়।’ দলে ভালো ক্রিকেটার থাকলেও এখন কেবলই নিজেদের মধ্যে আত্মবিশ্বাস প্রয়োজন বলে জানান সামিত প্যাটেল। তিনি বলেন, ‘আমাদের এখন শুধু মোমেন্টাম প্রয়োজন। দলের মধ্যে আত্মবিশ্বাস প্রয়োজন।
ড্রেসিংরুমে সবাই ভালো ক্রিকেটার। আমরা মাঠে সেরাটা দিতে পারছি না সেটা জানি। আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, কোনো কোচ তা করে দিতে পারবে না। আমরা কোয়ালিফাই করতে চাই এরপর কী হবে দেখা যাক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)