ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় টেস্টে বুমরাহ’র তোপে চালকের আসনে ভারত!
বিশাখাপত্তনমকে বলা হয়েছিল ব্যাটিং পিচ - যেখানে ইংল্যান্ড রান করতে পারেনি। ভারত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯৬ রান করে। যেখানে একমাত্র কৃতিত্ব ওপেনার ইয়াসাসোই জয়সওয়ালের। ষষ্ঠ টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি। উল্টো প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা দেখায় সফরকারীরা। জাসপ্রিত বুমরাহের ৬ উইকেটে ইংল্যান্ড মাত্র ২৫৩ রানে করেছে।
ইংলিশদের ব্যাট করার পর ভারতের লিড দাঁড়ায় ১৪৩ রানে। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে তারা আরও ২৮ রান যোগ করে, বিনিময়ে স্বাগতিকরা কোনো উইকেট হারায়নি। ফলে তাদের মোট লিড ১৭১ রান। ফলে দ্বিতীয় টেস্টে কার্যত চালকের আসনেই রয়েছে রোহিত শর্মার দল। হায়দরাবাদে রোমাঞ্চকর টেস্ট জিতে ইংল্যান্ড ১-০ এগিয়ে।
বুমরাহের প্রভাবে মাত্র ৫৫.৫ ওভারে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়। পুরো দুই সেশন ব্যাট করতে পারেনি বেন স্টোকসের দল। ওপেনারে জ্যাক ক্রাউলি ক্যারিয়ারের সর্বোচ্চ ৭৬ রান করেন। অপর ওপেনার বেন ডাকেট ২১ রান করেন। ৫৯ রানে প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেন তারা। অলি পোপ (২৩) ও বেন স্টোকসকে বোল্ড করেছেন বুমরাহ। তারা ইয়র্কার বুঝতে পারেনি। কিন্তু দলের দায়িত্ব নেন স্টোকস। যদিও ৪৭ রানে ইনিংস বাড়াতে পারেননি ইংলিশ অধিনায়ক।
এর আগে জনি বেয়ারস্টো (২৫) ও জো রুট (৫) দুজনেই বুমরাহ’র বলে ক্যাচ দিয়েছেন। ফলে সফরকারীরা যে কাঙ্ক্ষিত রান পাবে না সেটাই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত আর কেউ ইংলিশদের টেনে নিতে পারেননি। টেল-এন্ডারে কেবল টম হার্টলি দুই অঙ্কের ঘরে (২১) পৌঁছাতে পেরেছেন। ফলে তারা অলআউট হয়ে যায় ২৫৩ রানে।
বুমরাহ ৬ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৪৫ রান। এছাড়া কুলদীপ যাদব ৩টি এবং এক উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল।
এর আগে ভারতকে অলআউট করার পেছনে তিনটি করে শিকার করেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, রেহান আহমেদ ও শোয়েব বশির। ভারতের হয়ে ষষ্ঠ টেস্ট ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল। ২৯০ বলে তিনি ১৯টি চার ও ৭টি ছক্কায় তিনি ২০৯ রান করেন। বলতে গেলে প্রথম ইনিংসে তিনি একাই টেনেছেন স্বাগতিকদের। এছাড়া শুভমান গিল ৩৪ এবং রজত পাতিদার ৩২ রান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)