ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তামিম-সাকিবদের কোচকে বিদায় জানালো বিসিবি!
গত বছরের ডিসেম্বরে রঙ্গনা হেরাথের বিসিবির অফিসিয়াল চুক্তির মেয়াদ শেষ হয়। একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য দুই পক্ষ আলোচনা করছে। কিন্তু এই কথোপকথন কোন বাস্তব ফলাফল নিয়ে আসেনি। কারণ বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেননি টাইগারদের সাবেক এই কোচ।
আজ (শনিবার) বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বললেন: " ‘হেরাথ ইজ নো মোর উইথ আস" আমরা যে প্রস্তাব দিয়েছিলাম তিনি তা গ্রহণ করেননি। হেরাথের অধ্যায় শেষ। আমরা বোলিং কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছি। তখন আমি বোলিং কোচের বিজ্ঞাপন দিইনি। সে সময় হেরাথের সঙ্গে কথোপকথন চলছিল বলে আগে ঘোষণা করা হয়নি।
মূলত বিসিবি যে প্রস্তাব দিয়েছে, সেটা লঙ্কান স্পিনারের মনে ধরেনি। জালাল বলেন, ‘আমাদের যে প্রোপোজাল ছিল সেটা তার মনঃপূত না হওয়ায়, তার সঙ্গে আমাদের আর চুক্তি নেই।’
এদিকে, চলতি মাসেই ঢাকায় আসছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর বাকি বিভাগের কোচ নিয়োগের কার্যক্রম এগিয়ে নিতে ব্যস্ত বিসিবি। এ নিয়ে জালাল জানান, ‘হেড কোচ ২০ তারিখ চলে আসবে। বাকি কিছু বিজ্ঞাপন করার কথা ২ দিন আগেও বলেছিলাম, এটা আমরা প্রসেসে আছি। আজকে আমরা বসেছিলাম শটলিস্ট করতে। আমাদের একটা কমিটি আছে, তাদের নিয়ে মিটিং করেছি। যেখানে আরও কয়েকজনের শটলিস্ট করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি তাদের ভার্চুয়াল ইন্টারভিউ করব আমরা।’
উল্লেখ্য, চুক্তির মেয়াদ শেষে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। বলা হয়েছিল– নতুন দায়িত্ব নেওয়ার তাকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও, আর তার কাজ হবে দিনভিত্তিক। যা পছন্দ হয়নি সাবেক এই লঙ্কান স্পিন তারকার। সে কারণে হেরাথ বিসিবির প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)