ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন তাসকিন!
চলতি বিপিএলে ভালো ছন্দে আছেন তাসকিন আহমেদ। তবে কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। গত বিশ্বকাপেও এমন কন্ডিশনে খেলেছেন তিনি। শারীরিক চাপ কমাতে টেস্ট ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন। টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই বিসিবিকে চিঠি দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস। তাসকিনের চিঠির বিষয়ে তিনি ক্রিকবাজকে বলেন, "তিনি চিঠিতে তাসকিনকে বলেছিলেন যে তিনি আর ক্রিকেটের দীর্ঘ সংস্করণ (টেস্ট) খেলতে চান না।"
জালাল ইউনিস জানিয়েছেন, চলতি প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পর তার টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেছেন: “আমরা প্রিমিয়ার লিগের ম্যাচের পরে তার সাথে এই বিষয়ে বসব। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসুক, তার সঙ্গেও কথা বলতে হবে।
উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার তিনদিন পরই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে যেখানে দুটি টেস্ট ম্যাচও রয়েছে। যার জন্য দল ঘোষণার আগে নিজের এই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন তাসকিন।
বিশ্বকাপের পর কিছু সময় বিরতি দিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তাসকিন। সর্বশেষ বিশ্বকাপেও ২৮ বছর বয়সী এই পেসার চোট নিয়ে খেলেছিলেন। এরপর দেশে ফিরে বিশ্রামে ছিলেন দুই মাস। ফলে ঘরে ও বাইরে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ফরম্যাটের সিরিজে তাসকিনকে পায়নি বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)