ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ব্যাট হাতে জ্বলে উঠতে চান তাসকিন আহমেদ!
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১১ বলে ২৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। মাঠে ব্যাট হাতে সিলেটের ব্যাটারদের পেটাতে দেখে মনে হচ্ছিল যেন খুব বেশি রেগে ছিলেন তাসকিন। ফলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা আসলো।
জবাবে তাসকিন বলেন, ‘না! না! রাগ করে মারছিলাম না। তা করলে তো (ব্যাটে) লাগবেও না। আমি আসলে অনুশীলন করেছি। আগেও অনেকবার বলেছি, ভালো টেল-এন্ডার হতে চাই। নিয়মিতই অনুশীলন করছিলাম। নিজের ভিত্তি ঠিক রেখে বল অনুযায়ী কানেক্ট করার চেষ্টা করছিলাম। ব্যাটারদের ওপর রাগ করব কেন (হাসি)। ওরা তো আমাদের সতীর্থ।’
টানা চার ম্যাচে পরাজিত হয়েছে দুর্দান্ত ঢাকা। যে কারণে হতাশ তাসকিন, ‘হ্যাঁ একটু হতাশই। কম রানের ম্যাচও আমরা তাড়া করতে পারিনি। অবশ্যই তাড়া করা উচিৎ ছিল। আমি নিশ্চিত, আমাদের দলের ব্যাটসম্যানরাও হতাশ। দিনশেষে আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সবার ক্যারিয়ারেরও বিষয়। অবশ্যই এটা ভালো অনুভূতি নয়।’
নিজের ব্যাটিংয়ে উন্নতি নিয়ে তাসকিন বলেন, ‘এরকম দুয়েকটা ইনিংস হলে নিজেরও একটু ভালো লাগে। কারণ মাঝেমধ্যে যখন এমন হয়, তখন মনে হয় যে বাড়তি যে অনুশীলন করছি, পরিশ্রম করছি, এর ফল পেলাম। এখনও অনেক উন্নতি বাকি আছে। আল্টিমেটলি আমরা টেল-এন্ডাররা যদি উন্নতি করি, এটা আমাদের অনেকগুলো ম্যাচ জেতানোর সামর্থ্য রাখবে। এটাই চাই। কারণ সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তো একটু মেহনত করলে হয়তো ভালো টেল-এন্ডার হওয়া সম্ভব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)