ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
উড়তে থাকা চিটাগংকে রেকর্ড স্বল্প রানে অলআউট করল কুমিল্লা!
টেবিলের চতুর্থ স্থানে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের। আগের ম্যাচে দুর্দান্ত খেললেও রংপরের কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছে চ্যাম্পিয়নদের। তাই আজ টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় কুমিল্লা। এমন পরিস্থিতিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছিলো সন্ধ্যা ৭টায়। এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত চিটাগং ১৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৭২ রান করেছে। যা বিপিএল ইতিহাসের অন্যতম কম রান।
আজকের দলে কোনো পরিবর্তন আনেনি কুমিল্লা। অর্থাৎ রংপুরের বিপক্ষে খেলা শেষ ম্যাচের একাদশই নামিয়েছে তারা। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের দশম আসরে দুর্দান্ত সময় পার করছে চট্টগ্রাম। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটিতে হেরেছে বন্দর নগরীর দলটি। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চ্যালেঞ্জার্স। তারুণ্য নির্ভর চট্টগ্রামে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তানজিদ তামিম ও শাহাদাত দিপু। বল হাতেও প্রস্তত বিল্লাল খান ও আল-আমিন হোসেনরা।
অন্যদিকে নিজদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে কুমিল্লা। রান পাচ্ছে না লিটন কুমার দাস। তবে দুই পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ হতে পারেন চট্টগ্রামের বিপক্ষে জয়ের নায়ক। বিপএলে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ জয় ও ২ হার নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশলিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জাকির আলি, খুশদিল শাহ, তানভির ইসলাম, আমের জামাল, রায়মন রেইফার, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশআভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)