ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভারত-ইংল্যান্ড টেস্টে বিরল ঘটনা, ৭৫ বছরে এই প্রথম
শুরু হয়েছে ইংল্যান্ড ও ভারতের দ্বিতীয় টেস্ট। আজ সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বড় সংগ্রহের আভাস দিচ্ছে স্বাগতিক ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেটে আড়াই শ’ ছাড়িয়েছে তারা। সেঞ্চুরি করেছেন ওপেনার যাশাভি যশওয়াল। অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে গেছেন স্রেফ ১৪ রান করে। এই টেস্টে নেই বিরাট কোহলি। তাতেই বিরল এক ঘটনার সাক্ষ্যি হলো বিশাখাপত্মম। ঘরের মাঠে প্রতিপক্ষের একজনের চেয়ে কম রান হলো সম্মিলিত ভারতের।
এমন ঘটনা ৭৫ বছরের মধ্যে প্রথম। জো রুটের একা যা রান, তা গোটা ভারতের একাদশের চেয়েও বেশি! টেস্ট সংস্করণে রুট ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই টেস্ট তিনি খেলতে নেমেছেন ১১ হাজার ৪৪৭ রান নিয়ে। সেখানে ভারতের ১১ জনের রানের যোগ ফল ১০ হাজার ৩৩৬! নিজেদের মাঠে সবশেষ এমনটা ভারত দেখেছিল ১৯৪৮ সালে; দিল্লি টেস্টে। তবে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের চেয়ে পুরো দলের রানের কম, এমনটা সবমিলিয়ে পাঞ্চমবার দেখা গেছে ভারতে। প্রথমবার ১৯৩৩ সালে; মুম্বাই টেস্টে। এরপর ১৯৩৪ সালে কলকাতা ও চেন্নাই টেস্টে বিরল এই দৃশ্য দেখা হেছে।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সেইসব দিন ফিরিয়ে এনেছে। এতো বড় ব্যবধানের কারণ কোহলির অনুপস্থিতি। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। টেস্টে তার রান ৮ হাজার ৮৪৮। যা নিয়মিত খেলা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। ইনজুরির কারণে এই টেস্টে নেই লোকেশ রাহুলও।
দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার রান ২ হাজার ৮৬৩। টেস্ট ক্রিকেটের রুটের সেঞ্চুরি ৩০টি। ভারতের পুরো একাদশের সেঞ্চুরি ১৯টি। দলের সর্বোচ্চ ১০টি শতকের মালিক অধিনায়ক রোহিত। রবিচন্দ্রন অশ্বিন পাঁচটি শতক হাঁকিয়েছেন। ভারতের বর্তমান একাদশে সর্বোচ্চ রান রোহিতের। ৩ হাজার ৮০০ রান নিয়ে এই টেস্ট খেলতে নেমেছেন তিনি। অশ্বিন খেলতে নেমেছেন নামের পাশে ৩ হাজার ২২২ রান নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)