ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

কোহলির দলে ফেরা নিয়ে নতুন রহস্য!

২০২৪ ফেব্রুয়ারি ০২ ১১:১৬:২৫

কোহলির দলে ফেরা নিয়ে নতুন রহস্য!

ঘরের মাঠে ইংলিশ বেসবলের জবাবে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম টেস্টেই হারতে হয়েছিল। এদিকে ইনজুরির পর চোটের খবরে চাপ বেড়েছে ঘরের মাঠে। ইনজুরির কারণে আজ থেকে বিশাখাপত্তনমে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল।

প্রথম দুই টেস্টে দলে না থাকা মহম্মদ শামিরও বাকি সিরিজে পাওয়া যাবে না। জাদেজার অবস্থাও শামির মতোই। সিরিজে চোট কাটিয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে, শোনা যাচ্ছে এই টেস্ট সিরিজের বাকি ম্যাচে নাও থাকতে পারেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন কোহলি। এখন শোনা যাচ্ছে বাকি তিন টেস্টে তাকে পাওয়া যাবে না।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তেই বিসিসিআই জানিয়েছিল, ‘বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দু'টি টেস্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেনি এবং জোর দিয়েছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময়েই তার সর্বোচ্চ অগ্রাধিকার, কিছু ব্যক্তিগত কারণে তিনি খেলতে পারছেন না।’

এদিকে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কোহলি বর্তমানে ভারতের বাইরে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি টেস্ট খেলবেন কি না, তা নিয়ে বড় সংশয় রয়ে গেছে। কার্যত কোহলির এই মুহূর্তে কোনো খবর নেই। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হবে।

কেএল রাহুল ও জাদেজা ছিটকে যাওয়ার পর কার্যত অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপের ওপর ভরসা করেই দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এর মাঝেই কোহলিকে নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। কিছুদিন আগেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা বলেছিলেন, ‘কোহলির ফেরার ব্য়াপারে আমাদের কাছে এখনও কোনো পরিষ্কার বার্তা নেই।’ ফলে বাকি তিন টেস্টের জন্য বিরাট কোহলির দলে ফেরার বিষয়টি এখন ধোঁয়াশার মধ্যেই রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ