ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মারামারি কান্ডে জড়িয়ে জরিমানাসহ বড় ধরনের শাস্তি পেল পাকিস্তানের তিন ক্রিকেটার
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত ক্রিকেট বিশ্ব। এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে নারী জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। যাইহোক, এর মধ্যে একটি সমস্যা ঘটেছে। দেশের তিন মহিলা ক্রিকেটার মারামারিতে জড়িয়ে পড়েন, তাদের মধ্যে দুজন একে অপরকে আঘাত করার অভিযোগে অভিযুক্ত হন। ক্রিকেটারের মারধরের অভিযোগের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই তিনজনকে বরখাস্ত করে।
তিন নারী ক্রিকেটার হচ্ছেন— সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। সংবাদমাধ্যমের তথ্যমতে– সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। পরে দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্তও ঝরে আয়েশার। সংবাদমাধ্যম জিও সুপার এই তথ্য নিশ্চিত করেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় দুদিন বিষয়টি নিয়ে তেমন জানাজানি হয়নি। পরে আয়েশা পিসিবির কাছে অভিযোগ করলে, তিনজনকেই অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।
জানা গেছে, ২০ ওভারের ফরম্যাটে চলমান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে। ফলে অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে অবস্থান করছেন রাওয়ালপিন্ডিতে। সেজন্য শিগগিরই সেখানে উড়াল দেবেন পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে।

উল্লেখ্য, ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৬টি রাজ্য– করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা ও রাওয়ালপিন্ডি। ১৭ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখান শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ধারণা করা হচ্ছে— পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রতিভা প্রমাণের বেশ ভালো একটা সুযোগ।
The incident during the National Women's T20 Tournament 2024
Read More: https://t.co/1JvS6XR1GB#Pakistancricket pic.twitter.com/s52ZmMP8sw
— Geo Super (@geosupertv) January 26, 2024
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। যার জন্য পাকিস্তান উপযুক্ত ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া চালাবে চলমান এই ঘরোয়া টুর্নামেন্ট থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)