ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব, একই দিনে আপন দুই ভাইয়ের সেঞ্চুরি পৃথিবীর দুই প্রান্তে
ভারতের আহমেদাবাদ থেকে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের দূরত্ব ৭৬২৬ কিমি। সরফরাজ খান ও মুশির খানের পরিবারের জন্য বৃহস্পতিবার এক পর্যায়ে দুই শহর মিলিত হয়। একই দিনে বিশ্বের এই দুই প্রান্তে সেঞ্চুরি উৎসর্গ করলেন দুই ভাই!
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত এ-এর হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিনে ১৬০ বলে ১৬১ রানের ইনিংস খেলেন সরফরাজ। ১৮টি চারের পাশে রয়েছে ৫টি ছক্কা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫ ম্যাচে তার সেঞ্চুরি হয়ে গেল ১৪টি। সবশেষ ইনিংসটির পর তার ব্যাটিং গড় ৬৯.৮৬। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ের তালিকায় তিনে থাকা জর্জ হেডলির (৬৯.৮৭) থেকে সামান্য পিছিয়ে আছেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।ভিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে নাম সরিয়ে নেওয়ার পর তার বদলি হওয়ার লড়াইয়ে যে কজন আলোচনায় ছিলেন, তাদের একজন সারফারাজও। শেষ পর্যন্ত অবশ্য সুযোগটি পান রাজাত পাতিদার।
ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুর্দান্ত এই ইনিংসে আরেকবার জাতীয় দলে ঢোকার দাবি জোরাল করলেন সারফারাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও তার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আহমেদাবাদে সারফারাজের ইনিংস যখন শেষের দিকে, ব্লুমফন্টেইনে যুব বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন তার ছোট ভাই মুশির। ফিফটি পূর্ণ করেন তিনি ৬৬ বলে। পরের পঞ্চাশ করতে লাগে স্রেফ ৩৪ বল।
১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলে ভারতের তিনশ ছাড়ানো সংগ্রহে বড় অবদান রাখেন মুশির। দলের বড় জয়ের পর ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। মিডল অর্ডার ব্যাটসম্যান সারফারাজ মাঝেমধ্যে লেগ স্পিন বোলিং করেন, মুশির অবশ্য পুরোদস্তুর অলরাউন্ডার। ব্যাটসম্যান তিনি ডানহাতি। তবে বোলিং করেন বাঁহাতি স্পিন।
২০২২ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে মুশিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৭ বছর বয়সে। মুম্বাইয়ের হয়ে ওই ম্যাচে তার সঙ্গে খেলেন বড় ভাই সারফারাজও। দুজন একসঙ্গে ব্যাটিংও করেন।
গত ডিসেম্বরে ভারতে যুব ক্রিকেটারদের চার দলের একদিনের ম্যাচের সিরিজের ফাইনালে ৪৭ বলে ১৩ ছক্কা ও ৬ চারে অপরাজিত ১২৭ রানের টর্নেডো ইনিংস খেলে আলোড়ন তোলেন মুশির। চলতি যুব বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ রানে আউট হলেও এবার তিনি খেললেন ম্যাচ জয়ী ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE