ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

দুই পাকিস্তানী তারকা ক্রিকেটারকে দলে টানলো তামিমের বরিশাল

২০২৪ জানুয়ারি ২৫ ১৬:২৩:৩৬

দুই পাকিস্তানী তারকা ক্রিকেটারকে দলে টানলো তামিমের বরিশাল

ফরচুন বরিশাল লাইভ স্ট্রিমিং ও ড্রাফটের মাধ্যমে বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু খেলোয়াড়দের ব্যস্ততার কারণে মৌসুমের শুরুতে সুযোগ পান না অনেকেই। ফলে বিভিন্ন পথে যেতে হয় তাদের। বরিশাল দলে যোগ করেছে আরও দুই বিদেশি ক্রিকেটার।

আগামীকাল বিকেলে দলের সঙ্গে যোগ দেবেন আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ। শেহজাদ এর আগেও বিপিএলে খেলেছেন। তাই অভিজ্ঞ এই ব্যাটার বরিশালের জন্য দারুণ কার্যকরী হতে পারেন। আর বোলিংয়ে শক্তি বাড়াবেন তরুণ বাঁহাতি পেসার আকিফ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে বরিশাল। তারা জানিয়েছে, 'আগামীকাল বিকেলে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেবেন দুই পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ।'

এদিকে বরিশালের অন্যতম বড় তারকা শোয়েব মালিক ঢাকা পর্ব শেষে ব্যক্তিগত কারণে দুবাই গিয়েছিলেন। এরপর সেখান থেকেই জানিয়েছেন বিপিএলের এবারের আসরে আর খেলবেন না তিনি।

আসরে এখনো পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে বরিশাল। যেখানে ১ জয়ের বিপরীতে তারা হেরেছে ২ ম্যাচে। সবমিলিয়ে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের আসরে টেবিলের ৬ নম্বরে আছে ফরচুনরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ