ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বিপিএল থেকে সরে দাড়ালেন মালিক, যাকে দলে ভেড়াল তামিমের বরিশাল

২০২৪ জানুয়ারি ২৫ ১২:১৮:০৯

বিপিএল থেকে সরে দাড়ালেন মালিক, যাকে দলে ভেড়াল তামিমের বরিশাল

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। তবে ঢাকা মঞ্চের পর দলটি যখন তার পরবর্তী গন্তব্য সিলেটে পৌঁছায়, তখন হঠাৎ করেই দুবাই উড়ে যান পাকিস্তানি এই ক্রিকেটার। চলতি বিপিএলে শোয়েব মালিক থাকবেন না বলে জানা গেছে। মূলত পারিবারিক কারণেই চলে গেছেন পাকিস্তানি তারকা। জানা গেছে, গেল পরশু রাতেই দুবায়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি।

এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান। এদিকে, শোয়েব মালিকের জায়গায় নতুন করে কালই যোগ দিচ্ছেন পাকিস্তানি আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্সকেও আনতে যাচ্ছে বরিশাল। দ্রতই যোগ দেবেন দলে।

বিস্তারিত আসছে...

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ