ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আমির-আফ্রিদির গতির ঝড়ে আইএল টি-টোয়েন্টিতে লন্ডভন্ড প্রতিপক্ষ
অসম্মানের কারণে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি তারকা মোহাম্মদ আমির। তবে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার নানা গুঞ্জন ছিল। কিন্তু তা সম্ভব না হলেও পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির সাথে গতির ঝড় তোলেন তিনি। আমির শাহীনের বোলিংয়ে ইউএই আইএল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ডেজার্ট ভাইপার্সও ২২ রানে জিতেছে।
বিপিএলের দশম আসর শুরুর দিন (১৯ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের দেশটিতে পর্দা ওঠে আইএল টি-টোয়েন্টি’র দ্বিতীয় মৌসুমের। আগের আসরে পাকিস্তানি ক্রিকেটাররা লিগটিতে না খেললেও, এবার তাদের প্রতি প্রবল চাহিদা দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আমির ও শাহিন আফ্রিদি শুরুর দিকেই লিগটির দল ডেজার্ট ভাইপার্সে নাম লেখান। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় প্রথম ম্যাচ খেলা হয়নি শাহিনের।
গতকাল (বুধবার) রাতে ডেজার্টের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টটিতে অভিষেক হয়ে যায় পাকিস্তান অধিনায়কের। যেখানে ৪ ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে তিনি সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। অন্যদিকে সমান স্পেল বল করে ২৭ রানে ১ উইকেট শিকার করেন তারই স্বদেশি আমির। ২০২০ সালের পর এই ম্যাচে পাকিস্তানের দুই তারকা পেসারকে একসঙ্গে খেলতে দেখেছেন ক্রিকেট ভক্তরা।
ডেজার্টের বিপক্ষে এদিন আগে ব্যাট করে গাল্ফ জায়ান্টস নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। তাদের হয়ে ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৬৩ রান করেন। ৩২ রান করেন জর্ডান কক্স। গাল্ফের প্রতিপক্ষ ডেজার্টের হয়ে বল হাতে ভূমিকা রাখেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ২৬ রানে তিনি ১ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আমির-শাহিনদের ডেজার্ট। বলের পাশাপাশি ব্যাট হাতেও ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করেন হাসারাঙ্গা। ১৯ বলের এই ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার বাউন্ডারি হাঁকান। এছাড়া অ্যাডাম হোস ৩৯ ও পাকিস্তানের আজম খান করেন ২৬ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)