ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ম্যাক্সেওয়েল ফিরলেও ফিরতে পারছেন না কামিন্স
আগামীকাল শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আজিরা। এরপর সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্রামের কারণে আসন্ন সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্যাট কামিন্স। এর আগে একই কারণে কামিন্সকে বাদ দিয়ে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছিল স্বাগতিকরা।
কামিন্সের পাশাপাশি স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ককেও উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের দলে ফেরার কথা আছে এদের সবার।
কামিন্স না থাকায় টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। কুড়ি ওভারের সিরিজটি দিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। সম্প্রতি অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েন এই মারকুটে ব্যাটার।
সুস্থ হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যাক্সওয়েল। তাই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে। অবশ্য জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনটাও দীর্ঘ হচ্ছে না ম্যাক্সওয়েলের।
আগামী ৯ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং উইন্ডিজ। ১১ ও ১৩ ফেব্রুয়ারি সিরিজের বাকি ম্যাচ দুটি খেলবে তারা।
উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), টিম ডেভিড, নাথান অ্যালিস, জস হ্যাজলউড, গ্ল্যান ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জেসন বেহরেনডর্ফ, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, ম্যাট শর্ট, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)