ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পিসিবির অন্তবর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে নতুন তথ্য দিলেন শাহ খাওয়ার
জাক্কা আশরাফের পদত্যাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আবার লাইমলাইটে ফেলেছে। আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে নতুন পিসিবি সভাপতি নির্ধারণ করা হবে। দেশের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মহসিন নকবি পিসিবির সিইও হিসেবে দায়িত্ব নেবেন। কিন্তু তার আগেই বোর্ড পরিচালনাসহ অন্যান্য দায়িত্ব পালনের জন্য অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে শাহ খাওয়ারকে নিয়োগ দেওয়া হয়।
পিসিবি নির্বাচন পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন খাওয়ার। ক্রিকেট পাকিস্তান, দেশটির ক্রিকেট মিডিয়া আউটলেট বুধবার জানিয়েছে যে খাওয়ার লাহোরে পিসিবি হেড অফিসে পৌঁছেছেন এবং অন্তর্বর্তী সভাপতির ভূমিকা গ্রহণ করেছেন।
হেড কোয়ার্টারে আসা মাত্র খাওয়ারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসির। সেখানে পিসিবির পরিচালক কমিটির সদস্যসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আজ তাঁদের থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেবেন খাওয়ার।
নির্বাচন পর্যন্ত দায়িত্ব দেওয়া হলেও বিভিন্ন সূত্র জানাচ্ছে, অন্তবর্তীকালীন প্রধান খাওয়ারই নির্বাচনের তদারকি করবেন। নাকবি পিসিবির চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হলে তিন বছরের জন্য পিসিবি প্রধানের দায়িত্ব পাবেন তিনি। এক মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।
সম্প্রতি পাকিস্তানের টানা ব্যর্থতার দায় নিয়ে পিসিবির দায়িত্ব ছাড়েন জাকা আশরাফ। সে সময় সরে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, ‘আমি ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাচ্ছিলাম, কিন্তু এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। এখন সবকিছু প্রধানমন্ত্রীর (তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার) হাতে, তিনি তাঁর পছন্দমতো কাউকে (পিসিবি প্রধান হিসেবে) মনোনীত করবেন’
জাকা আশরাফের সরে দাঁড়ানোর পর পিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নাকবিকে মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আসন্ন নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিন বছরের জন্য পিসিবির দায়িত্ব গ্রহণ করবেন নাকবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)