ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের উড়ান্ত সূচনা

২০২৪ জানুয়ারি ২৪ ১৫:৩১:০৩

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের উড়ান্ত সূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনার মধ্যেই কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ। আজ উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা নারীদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান তরুণ টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার।

ব্যাট করতে আসা লঙ্কান মেয়েরা শুরুতে খুব বেশি রান করতে পারেনি। সফরকারী দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে বাংলাদেশের মেয়েরা ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়ী হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ