ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অবশেষে সাকিবকে নিয়ে নতুন সুখবর দিলো বিসিবি
দীর্ঘদিন ধরে রেটিনার জটিলতায় ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। বিশ্বের সেরা অলরাউন্ডার নন্দিত খুব শিগগিরই সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন এবং চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাবেক পারফরমেন্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে সাকিব বুধবার নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদকের সঙ্গে একান্তে আলাপকালে এতথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘সাকিবের চোখে অস্ত্রোপচার করা লাগছে না। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং বিপিএলেও খেলতে পারবেন।
তিনি এও জানান, বিষয়টি আজই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিব। চোখের উন্নত চিকিৎসার জন্য গেল ২১ জানুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া তথ্যানুযায়ী, সেখানে দু’জন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এই বাঁহাতি। গেল অক্টোবরে ভারতে বিশ্বকাপ চলাকালীন সাকিব চোখের জটিলতা অনুভব করতে শুরু করলে সেখানেই দুই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন।
কিন্তু তাতে খুব একটা উন্নতি না দেখে বিপিএল শুরুর চার দিন আগে তার দল রংপুর রাইডার্স তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠায়। কিন্তু দেশে ফিরে ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে সাকিব বুঝতে পারেন তার চোখের জটিলতা আরো প্রকট হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বিসিবি’র তত্ত্বাবধানে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)