ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কায়েস আমাদের চ্যাম্পিয়ন করাবে, লিটন
বিপিএলে কুমিল্লাকে নিজের ঘর বানিয়েছেন ইমরুল কায়েস। বাকি খেলোয়াড়রা এক ফ্র্যাঞ্চাইজি থেকে অন্য ফ্র্যাঞ্চাইজিতে চলে গেলেও ইমরুল এখনও গোমতিপার সিটির অংশ। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার অধিনায়ক ছিলেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ মুখ। এবার নেতা না হলেও দারুণ খেলছেন তিনি। ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লার হয়ে এদিনও বড় রান স্কোরার ছিলেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই অধিনায়ক লিটন দাসের প্রশংসায় ভাসলেন ইমরুল। জানালেন, সিনিয়ার এই ক্রিকেটারের কাছ থেকে এমন পারফর্মই চান পুরোটা মৌসুম।
লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গেল আসরে খুব বেশি রান ছিল না ইমরুলের ব্যাটে, এবার আপনি অধিনায়ক হয়েছেন। সঙ্গে সে রান করছে, কি মনে হচ্ছে। জবাবে লিটন বলেন, ‘অবশ্যই আমরা জানি কায়েস ভাই কি করতে পারে একটা দলের জন্য। সুতরাং অলরেডি দুটো ম্যাচেই প্রমাণ করেছেন। আশা করব যে উনি যে ফর্মে আছেন এটা কন্টিনিউ করার। যতখানি উনি স্ট্রাইকে থাকতে পারবে আমাদের দলের জন্য খুবই ভালো হবে।' ইমরুলের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব এসেছে লিটনের কাঁধে।
মাঠে সবমিলিয়ে কেমন কথা হয়, তার ইনপুট কেমন তা নিয়েও ছিল প্রশ্ন। লিটন বলছিলেন, ‘ওভারঅল সবদিক থেকেই (ভাল সাড়াদান প্রসঙ্গে)। আমার কাছে মনে হয় কায়েস ভাই এমন একটি ব্যক্তি এসব নিয়ে তার মধ্যে দুশ্চিন্তার কিছু নেই। সে খেলাটাকে ইনজয় করতে চায়, খেলতে চায়। আমার মনে হয় সে এটাই করছে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে। দলকেও যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছেও।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)