ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তামিমের বরিশাল টানা দুই পরাজয়ের পর মুখ খুললেন কোচ হোয়াটমোর
নাম বা অভিজ্ঞতার দিক থেকে ফরচুন বরিশাল বিপিএলের সবচেয়ে সম্পূর্ণ দল। আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াজ, মুশফিকুর রহিম কিংবা মেহেদি হাসান মেরাজের মতো তারকারা। বিদেশিদের তালিকাও উল্লেখযোগ্য। তাদের দলে শোয়েব মালিক বা ডনিথ ভেলালেজের মতো তারকাও রয়েছে। টুর্নামেন্টে তাদের শুরুটাও ছিল দারুণ। আরেক বড় নাম রংপুরকে হারিয়েই দশম আসর শুরু করেছিল তারা। কিন্তু ঢাকা পর্ব শেষে তারাই আছে তালিকার পাঁচে। টানা দুই হারের পর কিছুটা হলেও নড়বড়ে বরিশাল শিবির।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলটির টেকনিক্যাল ডিরেক্টর ডেভ হোয়াটমোরকে খুব একটা হতাশ শোনায়নি। মিরপুরে তার দল কুমিল্লার বিপক্ষে জেতার মতো রান করেছে বলেই বিশ্বাস করেন তিনি, ‘৮ ম্যাচ হয়েছে, সব ম্যাচের আগে ব্যাট করা দল হেরেছে। ভেবেছিলাম আজ সেই ম্যাচ যেখানে আগে ব্যাট করা দল জিতবে। কিন্তু হলো না। এটা হতে পারত, আমরা কিছু ভুল করেছি। খালেদের জন্য কাজটা সহজ ছিল না। গতকাল তো ১৮৮ রান করেও জিততে পারলাম না।
সিলেট ১৭৭ রান করেও চট্টগ্রামের কাছে হেরেছে। আমরা আরও ক’টা রান করতে পারতাম। তবে এই রানটাও জেতার মতোই ছিল।’ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকের হতাশার ভাবটাও যেন দূর করতে চাইলেন হোয়াটমোর, ‘তোমাকে তো অনেক হতাশ শোনাচ্ছে। তুমি কি হতাশ? কেন? আজ তো ভালো ম্যাচ হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আমরা হেরে গেছি। এই দলটার যথেষ্ট সামর্থ্য আছে। একাদশ ঠিকঠাক ছিল।’ তবে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশাবাদী অভিজ্ঞ এই কোচ, ‘আমি মনে করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব।
হেরে গেছি ব্যাপারটা দুর্ভাগ্যজনক। তবে ম্যাচটা দারুণ ছিল। গতকাল যে ম্যাচ হারলাম এটা বরং আমাকে বেশি কষ্ট দিয়েছে।’ লম্বা সময় বাংলাদেশের ক্রিকেটের কোচ ছিলেন। টাইগার ক্রিকেটে জেতার অভ্যাস হয়েছিল তার হাত ধরেই। স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন এসেছে হোয়াটমোরের কাছে। উত্তরটা বেশ ইতিবাচকভাবেই দিলেন এই অভিজ্ঞ কোচ। হোয়াটমোর বলেন, 'এখানকার দর্শকরা সবসময় প্যাশনেট।
দিনকে দিন (বাংলাদেশ) ক্রিকেট আরও শক্তিশালী হচ্ছে। শারীরিকভাবে এবং প্রতিভার দিক দিয়ে বাংলাদেশের ক্রিকেট আরও শক্তিশালী হয়েছে (ফিজিক্যালি স্ট্রঙ্গার, ট্যালেন্ট স্ট্রঙ্গার)। গতকাল যে দলের (খুলনা টাইগার্স) সাথে খেললাম, তারুণ্যে ভরপুর। তারা দেখিয়েছে, তারা যে সঠিক পথে আছে। ডেভেলপমেন্ট পর্যায়ে যারা আছে তাদের টুপি খোলা অভিনন্দন (হ্যাটস অফ)। তারা ভালো কাজ করছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)