ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাশরাফির সমালোচনা করায় আশরাফুলকে চরম অপমান করলেন সাবেক তারকা পেসার
ম্যাচ শুরুর আগে সিলেট-রংপুর ম্যাচ বিশ্লেষণ অনুষ্ঠানে মোশাররফের সমালোচনা করেন মোহাম্মদ আশরাফুল। মাশরাফি বিপিএল খেলতে চান না বলেও দাবি করেন তিনি। আশরাফুলের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হয়। ম্যাচের পর মাশরাফিও এ নিয়ে কথা বলেন।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রাসেল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের পাশে দাঁড়িয়ে আশরাফুলের সমালোচনা করেন। মাশরাফি-আশরাফুল ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে স্ট্যাটাস দেন রাসেল। সেখানে তিনি আশরাফুলকে নিজের শেষ সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন। নিজে রান করার জন্য আশরাফুল দলকে ডুবাতেন বলেও নিজের সেই স্ট্যাটাসে লেখেন রাসেল।
সাবেক টাইগার পেসার লেখেন, ‘গত কয়েক বছর প্রিমিয়ার লিগ বলেন আর বিপিএল বলেন খেলার জন্য এহনও কোন কাজ নেই যেটা আশরাফুল করে নাই। সর্বশেষ প্রিমিয়ার লিগে তো মোহামেডানে আশরাফুলকে ম্যাচ খেলানো হয়নি বলে, মাঠ ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটিয়ে ছিল। আর নিজের রান করার জন্য দলকে ডুবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে বেটার আর কেউ নেই। ’ তিনি আরও লেখেন, ‘আরে ভাই তোর তো বোঝা উচিৎ টিম এর মালিক, যারা কিনা কোটি কোটি টাকা খরচ করছে বিপিএলে তারাই চাইছে মাশরাফি খেলুক। So what’s your problem?’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)