ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

চুড়ান্ত হলো আইপিএলের সময়, মাঠে গড়াবে যেদিন থেকে

২০২৪ জানুয়ারি ২৩ ২০:০৭:৪৮

চুড়ান্ত হলো আইপিএলের সময়, মাঠে গড়াবে যেদিন থেকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্ভাব্য শুরুর তারিখ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংশ্লিষ্ট মিডিয়া ক্রিকবাজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে, এবারের আইপিএল অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্যও এটা একটা বড় মঞ্চ হতে পারে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের ১৭তম আসর শুরু হতে পারে ২২ মার্চ যা শেষ হবে ২৬ মে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে শেষ হবে আইপিএলের এবারের আসর।

জানা যায়, আইপিএলের সম্ভাব্য এই সূচি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে বিসিসিআইয়ের। দেশটির সাধারণ নির্বাচনের সময়সূচির ওপরই নির্ভর করছে আইপিএল শুরুর চূড়ান্ত তারিখ। নির্বাচনের তারিখ ঘোষণার পর আইপিএলের সূচি চূড়ান্ত করবে বিসিসিআই। এদিকে, মেয়েদের আইপিএল ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ মার্চ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ