ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টানা দুই ম্যাচ হারের কারণ নিয়ে মুখ খুললেন মাশরাফি
বিপিএলের গত আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ হলেও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সিরিজের সাফল্য সিলেটের ভক্তদের মুগ্ধ করেছে। এবারও সিলেটের নেতৃত্বের ভার মোশাররফের হাতে। তবে চলতি মৌসুমে দুটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি তারা।
প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর আজ রংপুর রাইডার্সের কাছেও হেরে গেছে মাশরাফি বাহিনী। ঢাকার প্রথম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট। এদিকে, রংপুরের বিপক্ষে ৪ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেছেন সিলেট অধিনায়ক। মাশরাফি বলেন, এ ধরণের উইকেটে ১৫০-৬০ রান আদর্শ।
হেমন্থের দারুণ বোলিংয়ের পরও আমাদের ২০-৩০ রান কম হয়ে গেছে। প্রথম ম্যাচে ফিল্ডিং আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু আজ খুব ভালো হয়েছে যদিও ব্যাটিংটা হয়নি। আপনাকে সব বিভাগেই পারফর্ম করতে হবে অন্যথায় কঠিন। মাত্র দুটি ম্যাচ কিন্তু আমরা মোমেন্টাম খুঁজছি। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে আগে ব্যাট করতে নামা সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয়। স্কোরবোর্ডে মাত্র ৩৯ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়েছিল তারা।
শেষ পর্যন্ত বেন কাটিং ও বেনি হাওয়েলের ব্যাটে ৮ উইকেটে ১২০ রানের স্বল্প পুঁজি পায় সিলেট। হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় রংপুরের টপ অর্ডাররাও খাবি খেয়েছে। তারাও সমান ৩৯ রানে হারিয়ে বসেছিল ৬ উইকেট। যদিও সেখান থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের ফিফটি ও হজরতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে রংপুর ৪ উইকেটের জয় পেয়েছে। সিলেটের হয়ে ২০ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন লঙ্কান স্পিনার দুশান হেমন্থ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)