ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এই ৫ ক্রিকেটার ভিরাট কোহলির অভাব পূরণ করবে!
ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ থেকে সময় নিয়েছিলেন বিরাট কোহলি। ফলে দলে কোহলির জায়গায় কে থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। তালিকায় বেশ কয়েকটি নাম রয়েছে
চেতেশ্বর পুজারা: ভারতীয় টেস্ট দলে বর্তমানে অনিয়মিত চেতেশ্বর পুজারা। কিন্তু রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে রয়েছেন তিনি। ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে পুজারার অভিজ্ঞতা কাজে লাগতে পারে টিম ইন্ডিয়ার। তবে নতুন প্রজন্মকে যেভাবে সুযোগ দিচ্ছে বিসিসিআই সেখানে পুজারাকে সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্নও রয়েছে।
সরফরাজ খান: ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভাল পারফর্ম করে আসছেন সরফরাজ খান। আগে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমানে ভারতীয় এ দলের হয়ে সুযোগ পাচ্ছেন সরফরাজ খান। ভারতীয় এ দলের হয়েও ফর্মে রয়েছে সরফরাজ। কোহলির বদলে সরফরাজ দলে আসার সম্ভাবনা রয়েছে।
সাঁই সুদর্শন: আইপিএলে ভাল ব্যাটিংয়ের সুবাদে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। কাউন্টি ক্রিকেটেও খেলেছেন সাঁই সুদর্শন। রক্ষণের পাশাপাশি আক্রমণও বেশ ভাল সাই সুদর্শনের। ফলে কোহলির জায়গায় আসতে পারেন সুদর্শন।
রিঙ্কু সিং: আইপিএলের পর ভারতীয় দলরে হয়ে টি-২০ ক্রিকেট ও ওডিআইতেও ভাল পারফর্ম করেছেন রিঙ্কু সিং। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন কেকেআর তারকা। এবার টেস্ট দলেও রিঙ্কু আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।
রজত পাতিদার: ঘরোয়া ক্রিকেটের পর ভারতীয় এ দলের হয়েও অনবদ্য পারফর্ম করছেন রজত পাতিদার। দুটি শতরানও রয়েছে তাঁর। ফলে বিরাট কোহলির জায়গায় রজত পাতিদারও দলে সুযোগ পেতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)