ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএল সিলেট পর্বে বাড়লো টিকিটের দাম!
আজ (মঙ্গলবার) প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ঢাকা মৌসুমের প্রথম পর্ব। এরপর সিলেটে উড়াল দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দুই পাতা দুই কুঁড়ির দেশ সিলেটে প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হবে আগামী ২৬ জানুয়ারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ রয়েছে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে, ২৪ জানুয়ারি থেকে ভেন্যুটির টিকিট পাওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া অফিসার ফরহাদ কোরেশিস্পোর্টস আওয়ার ২৪ কে বলেন, আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) থেকে বিপিএলের টিকিট অনলাইনে এবং নির্ধারিত টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে।
স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। যা বিপিএলে সর্বনিম্ন টিকিট-মূল্য। এছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা ও গ্রান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন টিকিট কাউন্টারে। এছাড়াও নগরের রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকেও সংগ্রহ করা যাবে ম্যাচের টিকিট। খেলার আগের দিন এবং খেলার দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব কাউন্টার থেকে দর্শকরা টিকেট সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। দিনে দুটি করে ম্যাচ হওয়ার পর মাঝে ২১ জানুয়ারি বিরতি ছিল। এরপর আজ অস্টম ম্যাচ দিয়ে ঢাকাপর্বের প্রথম ধাপ শেষ হবে। এবারের আসরে ৭ দলের অংশগ্রহণে ম্যাচ হবে মোট ৪৬টি। আগামী ১ মার্চ হবে দশম আসরের ফাইনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)