ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার তবুও খেলবেন টেস্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন ট্র্যাভিস হেড। প্রথম ইনিংসে খেলেছিলেন ১১৯ রানের ইনিংস। ইনিংসের সুবাদে লিড পায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন হেড। তবে অ্যাডিলেডে এমন পারফরম্যান্স করা প্রধান পরে করোনায় আক্রান্ত হন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান এখনো সেরে ওঠেননি তা থেকে। তবু তাঁকে ব্রিসবেন টেস্টে দলে চায় অস্ট্রেলিয়া। তারা আশা করছে, পরশু শুরু হতে যাওয়া টেস্টের আগেই নেগেটিভ হবেন হেড।
যদি না–ও হন, নির্দিষ্ট কিছু শর্ত মেনে খেলবেন হেড। হেড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্রিসবেনে দলের সঙ্গে না গিয়ে গিয়েছেন এক দিন দেরিতে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করার কথা আছে তাঁর। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স হেড প্রসঙ্গে বলেছেন, ‘মনে হচ্ছে, হেড এ (করোনা) থেকে প্রায় বেরিয়ে আসছে। ও ভালো আছে। মনে হয় আজ অনুশীলন করবে। ও যদি পজিটিভও থাকে, তবু খেলতে পারে, তবে তাতে করোনার কিছু বিধি মানতে হবে।
গত মৌসুমে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে করোনা নিয়েই নেমেছিলেন ম্যাট রেনশ। সেটি ছিল টেস্টে প্রায় ৫ বছর পর রেনশের ফেরার ম্যাচ। তবে মাঠের বাইরে তাঁকে সতীর্থদের থেকে আলাদা রাখা হয়েছিল। প্রথম টেস্টে চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাও। কনকাশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনিও খেলবেন ব্রিসবেন টেস্টে। তাই এই টেস্টেও অ্যাডিলেডের একাদশই খেলবে। তাই রেনশকে ব্রিসবেন হিটের হয়ে বুধবার বিগ ব্যাশ ফাইনালে খেলার অনুমতি দেওয়া হয়েছে। ফাইনাল শেষে আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)