ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ম্যাচ সেরা পুরস্কারের সব অর্থ বিজয় দিলেন ক্যান্সারে আক্রান্ত কোচকে
আপনি এখন পর্যন্ত বিপিএল সম্পর্কে বলতে পারেন, রাত যত গভীর হয়, বিপিএল ততই জমে যায়। চট্টগ্রামের ওপেনার তামিম যেমন বলেছেন, রাতের ম্যাচটা ভালোই হয়েছে। গতকালের কথারই প্রতিফলন ঘটেছে পরের ম্যাচে। ফরচুন বরিশাল স্কোরবোর্ডে ১৮৭ পয়েন্ট সংগ্রহ করেছে। ১৮ ওভারে খুলনা এটি আবার জিতেছে। এভিন লুইসের বিধ্বংসী ফিফটির পর আনামল হক বিজয়ের ৬৩ রানের ইনিংস খুলনাকে সহজ জয় এনে দেয়। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক বিজয়।
তবে এদিন পুরস্কারের অর্থ নিজের কাছে রাখেননি তিনি। পুরস্কারের অর্থ দান করেছেন দেশীয় ক্রিকেটের পরিচিত কোচ জাফরুল এহসানকে। একসময় মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, ইসাসির আলী চৌধুরীদের নিয়ে গড়া বয়সভিত্তিক দলের কোচ ছিলেন। বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে শিরোপাও জয় করেছিলেন জাফরুল এহসান। তবে এই মুহূর্তে তিনি আছেন মাঠ থেকে দূরে। হাসপাতালের বেডে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের এই কোচ। ম্যাচসেরার পুরস্কারটা সেই কোচের কাছেই তুলে দিয়েছেন আনামুল হক বিজয়।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিজয় বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমাদের কথোপকথ হয়। আমাদের এহসান স্যার, তিনি এখন হসপিতালে আছেন। উনি ক্যান্সারের পেশেন্ট। তো আমরা চিন্তা করেছিলাম আমরা এই ম্যাচটা জিতবো এবং ওনাকে ডেডিকেট করবো। এবং যে উইনিং প্লেয়ার হবে আমাদের টিমে সেটা তাকে আমরা কন্ট্রিবিউট করবো। তো এটা (ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার) তাকে আমরা কন্ট্রিবিউট করছি অ্যাজ এ টিম।’ ম্যাচসেরা হলেও নিজের কৃতিত্ব নিতে নারাজ বিজয়। জানালেন এভিন লুইসের ইনিংসের সুবাদেই এমন জয়, 'আপনারা তো লুইসের খেলা দেখলেন।
আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারিং করেছি। আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে... আগের দিনের মতো ফিল করেছি যে ৭-৮ করে লাগবে (ওভারপ্রতি রান)। কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)