ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবার মাদক কাণ্ডে সন্দেহের তীর ম্যাক্সওয়েলের দিকে
অ্যালকোহল সংক্রান্ত দুর্ঘটনার কারণে গত শুক্রবার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে। তবে বেশিদিন হাসপাতালে থাকা হয়নি তার।
অনুশীলনে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে ঘটনার তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।বিগ ব্যাশের পর, ম্যাক্সওয়েল একটি সেলিব্রিটি গলফ টুর্নামেন্টের জন্য অ্যাডিলেডে ছিলেন। সেখানে একটি বারে ‘সিক্স অ্যান্ড আউট’ ব্যান্ডের কনসার্ট উপভোগ করতে যান তিনি। ব্যান্ডের সদস্যরা হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি এবং শেন লি। কনসার্টের মাঝখানে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। ম্যাক্সওয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠিক কী ঘটনা ঘটেছে তা জানতেই তদন্ত করছে। এদিকে আজ সকালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয় ম্যাক্সওয়েলকে। যদিও তার বাদ পড়ার পেছনে 'মদ-কাণ্ডে'র কোনো সম্পর্ক নেই।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘অ্যাডিলেডে এই সপ্তাহান্তে ম্যাক্সওয়েলকে ঘিরে যে ঘটনা ঘটেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া তা অবগত এবং সে বিষয়ে আরও তথ্য খোঁজা হচ্ছে। ওয়ানডে স্কোয়াডে তাকে না রাখার সঙ্গে এটার (অ্যাডিলেডের ঘটনা) সম্পর্ক নেই। বিগ ব্যাশ শেষেই তার (ম্যাক্সওয়েল) ওয়ার্কলোড ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আর বলা সম্ভব নয়। ’
এদিকে, ওয়ানডে বিশ্বকাপের সময় গলফ খেলতে কনকাশন ইনজুরিতে ভোগেন ম্যাক্সওয়েল। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। মাঠের বাইরের কাণ্ডে এখানেই প্রথম বিতর্কিত হননি ডানহাতি এই ব্যাটার। ২০২২ সালে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে পা ভেঙে ফেলেন তিনি। যার জন্য মাঠের বাইরে থাকতে তিন মাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)