ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লার শিরোপা জেতার রহস্য ফাঁস
বিপিএলের গত কয়েক আসরে হার দিয়ে শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত মৌসুমে টানা প্রথম তিন ম্যাচে হেরে গেলেও শিরোপা জিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় তারা। এবারের বিপিএলেও প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দলের শিরোপা জয়ের রহস্য 'ফাঁস' করলেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পরও শিরোপা জয়ের রহস্য জানার কথা ইমরুল কায়েসের। কারণ তার নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি তিনবার শিরোপা জিতেছে। একজন অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন, প্রথম ম্যাচে হারলে ভুলগুলো দ্রুত ধরা পড়ে যা পরবর্তীতে আপনাকে সাহায্য করবে।
সোমবার (২২ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরুল কায়েস বলেন, ‘প্রথম ম্যাচে কুমিল্লা সব সময় হারে। ব্যাপারটা আমাদের কাছে এখন নরমাল হয়ে গেছে। আগের আসরগুলোতেও এমনটা হয়েছে। এতে একটা সুবিধা হয়। অনেক ভুলত্রুটি ধরা পড়ে যেগুলো নিয়ে কাজ করা যায়। আশা করি, কাল ভুলগুলো শুধরে আমাদের সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামব। ’
এবারও কুমিল্লার জার্সিতে ইমরুল কায়েস খেললেও হারিয়েছেন অধিনায়কত্ব। ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধিনায়ক লিটন দাসের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশের অধিনায়কত্ব করেছে সে। লিটন তার কাজগুলো খুব ভালোভাবে সামলেছে, সফলভাবে করেছে। আমার কাছে মনে হয় লিটনের অধিনায়কত্ব ভালো; সে খুব ভালোভাবে সামলাতে পারে। এই দলেও আমি আশা করি ভালো করতে পারবে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)