ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি ধরাশায়ী হওয়ার পর রিজয়ানকে বড় খোঁচা দিলেন আমির
বাবর-রিজওয়ান জুটি টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে ওপেন করেছেন দীর্ঘদিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বাবরকে ওপেনিং স্পট থেকে সরিয়ে দেওয়া হয়। তৃতীয় স্থানে খেলেন এই অভিজ্ঞ হিটার।
এমনকি ব্যাটিং অর্ডারে এমন পরিবর্তনও ফল বদলাতে পারেনি। রাদওয়ান সাইম আইয়ুব এই জুটি কোনো ম্যাচেই দলের জন্য ভালো ভিত গড়ে তুলতে পারেনি। এর প্রভাব পড়ে দলের পারফরম্যান্সে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান।
ওপেনিং জুটিতে পরিবর্তন প্রসঙ্গে রিজওয়ান বলেছিলেন ‘আপনি বলতে পারেন, এটা (উদ্বোধনী জুটি ভাঙা) পাকিস্তানকে আঘাত করেছে। ওপেনিং জুটির ব্যাপারে আমরা ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন এবং হাফিজ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি শুধু এটুকুই বলতে পারি, বাবর ভাইয়ের মন অনেক বড়। আমরা দুজন সম্মত হয়েছি যে, কোনো সমস্যা নেই, ম্যানেজমেন্ট যাই করার চেষ্টা করতে চায়, তাদের পরীক্ষা করা উচিত।’
রিজওয়ানের এমন মন্তব্য সহজ ভাবে নিতে পারেননি মোহাম্মদ আমির। নিজের 'এক্স' একাউন্টে রিজওয়ানকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে একটি পোষ্ট করেন দলটির সাবেক পেসার। যেখানে নাম উল্লেখ না করে 'ভাইজান' সম্বোধন করেন আমির।
নিজের 'এক্স' একাউন্টে আমির উর্দুতে বলেন, ‘ভাই, আপনি চার বছর মজা করেছেন। তরুণরা চার ম্যাচে ব্যর্থ হলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যখন নতুন কিছু করার চেষ্টা করবেন, তখন আপনাকে তাদের সময় দিতে হবে। এটা খুবই সহজ বিষয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)