ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের কোচ হতে চেয়ে যা বললেন অ্যামব্রোস
গতবারের মতো এবারও বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে এসেছেন অ্যামব্রোস। একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি তার কিছু ভাবনা শেয়ার করেছেন।
কার্টলি অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের অন্যতম প্রতিনিধি। তিনি ১৯৯০-এর দশকে বোলিংয়ে বিশ্বজুড়ে স্পটলাইট ছড়িয়েছিলেন। তার বিধ্বংসী বোলিং ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি ৯৮ টেস্টে ২০.৯৯ গড়ে ৪০৫ উইকেট নিয়েছেন। এছাড়াও ১৭৬ টি ওয়ানডেতে ২২৫ উইকেট রয়েছে। গতবারের মতো এবারও বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে এসেছেন অ্যামব্রোস। ডেইলি স্টারের সাথে সংক্ষিপ্ত আড্ডায় তিনি তার কিছু ভাবনা শেয়ার করেছেন।
'আমি আপনাকে উদাহরণ দিতে পারি স্পোর্টিং উইকেটের ঘাটতি কীভাবে ওয়েস্ট ইন্ডিজের নতুন পেসার তৈরিতে ধাক্কা হয়ে এসেছে।'
'সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ানের পিচগুলো মন্থর ও নিচু হচ্ছ। একাদশে দুই পেসারের বেশি দেখা যাচ্ছে না, যেটা খুব হতাশার।'
বাংলাদেশের পেসারদের দেখে অনুভূতি
'বাংলাদেশে আবার আসতে পেরে ভালো লাগছে। গত কয়েক বছর নতুন পেসার আসছে দেখতে পেয়ে ভালো লাগছে।'
'পেস বোলিং ভিন্ন রকম শিল্প অনেক কিছু নির্ভর করে উইকেট কেমন আচরণ করে পেসারদের জন্য। আপনাকে বোলার ও ব্যাটারের জন্য সমান সুবিধা রাখতে হবে। এটা ক্রিকেটের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে।'
'আমি বিপিএলের গত আসরে এসেছিলাম, এবার মাত্র এলাম। আমি দেখছি ভালো উইকেট বানাতে কিউরেটররা কতটা উদগ্রীব, এটা ইতিবাচক দিক।'
ফ্র্যাঞ্চাইজি লিগের বাস্তবতা
'আপনি পেসারদেরকে দোষতে পারেন না। টি-টোয়েন্টি ক্রিকেট সাম্প্রতিক সময়ে অনেক বড় জায়গা নিয়ে নিয়েছে। এরসঙ্গে খাপ খাওয়াতে হবে। সারা বিশ্বজুড়ে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। লোভনীয় সুযোগ খেলোয়াড়দের জন্য হাতছাড়া করা কঠিন।'
'কোন পেসারের যদি দক্ষতা থাকে তাহলে যেকোনো সংস্করণে আলো ছড়াতে পারে তবে ফিটনেস একটা বড় চ্যালঞ্জের বিষয় হবে।'
বাংলাদেশের কোচিং করানোর ইচ্ছা
'আমি পেস বোলারদের কোচিং করাতে ভালোভাবে, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি জানি কোর্টনি বাংলাদেশ ক্রিকেটে আগে কাজ করে গিয়েছে। কে বলতে পারে যদি সময়কিছু তাল মিলে হয় তাহলে টাইগারদের সঙ্গে কাজ করতে আমিও আগ্রহী হবো। পুরো ব্যাপারতা হচ্ছে জ্ঞান ভাগ করে পেসারদের ঠিক জিনিস ধরিয়ে দেওয়া।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)