ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তামিমের বরিশালে যোগ দিলো ওয়েস্ট ইন্ডিজ দানবীয় ব্যাটার
ফরচুন বরিশাল ইতিমধ্যেই একটি শক্তিশালী দল তৈরি করেছে যাতে জাতীয় দলের তিন স্তম্ভ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াজ এবং মুশফিকুর রহিম অন্তর্ভুক্ত ছিল। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তারকা। সেই দল আবারও শক্তি বাড়িয়েছে।
বিপিএল শুরুর পর ফরচুন বরিশাল ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইল মায়ার্সকে দলে যোগ করেছে। দলের মালিক মিজানুর রহমান স্পোর্টস আওয়ার ২৪-কে বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে মায়ার্স ৭ ফেব্রুয়ারি থেকে বরিশালের হয়ে খেলবেন। এছাড়া বরিশাল খেলোয়াড় ওবেদ মাকাইকেও দলে যুক্ত করেছে।
এবারের বিপিএলে কাগজে-কলমে বেশ শক্তিশালী এক দলই গঠন করেছে বরিশাল। দেশীয় তারকাদের মাঝে তিন পাণ্ডব ছাড়াও আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং খালেদ আহমেদের মত জাতীয় দলের তারকারা। বিদেশী ক্রিকেটার হিসেবে প্রথম থেকেই যুক্ত আছেন পাকিস্তানের অভিজ্ঞ শোয়েব মালিক। দলে যুক্ত হবেন ফখর জামান, ইব্রাহিম জাদরান, পল স্টার্লিং, দুনিথ ওয়েল্লালাগের মত পরীক্ষিত নামেরা।
ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্স বিশ্বব্যাপী ১৩৫ ইনিংসে ২ হাজার ৫৪২ রান করেছেন। ২১ গড় আর ১২৮ স্ট্রাইকরেট তাকে বিশ্বের বিভিন্ন লিগে পরিচিত মুখ করে তুলেছে। বল হাতেও কম যান না মায়ার্স। ৭৪ ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন ৩১ উইকেট। বরিশালের শিরোপা স্বপ্নে এই ক্যারিবিয়ান হতে পারেন বড় ভরসার নাম।
ক্যারিবিয়ান ফাস্ট বোলার ওবেদ ম্যাককয় শক্তি বাড়াবেন বরিশালের বোলিং বিভাগে। ৮৮ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১৬ উইকেট পাওয়া ম্যাককয়কে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখতেই পারে বরিশাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)